২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গার্মেন্ট শ্রমিকদের বিক্ষোভ

নগরীর চন্দ্রনগর এলাকায় একটি পোশাক শিল্প কারখানা স্থানান্তর এবং শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 02:22 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চন্দ্রনগর এলাকায় একটি পোশাক শিল্প কারখানা স্থানান্তর এবং শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগের প্রতিবাদে বিক্ষোভ করেছে ওই প্রতিষ্ঠানে কর্মরত শ্রমিকরা। বৃহস্পতিবার দুপুর ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত 'ইমাম গার্মেন্টে'র শ্রমিকরা এ বিক্ষোভ করে। গার্মেন্টটির মালিক মোহাম্মদ আলী। বিক্ষুব্ধ শ্রমিকরা রাস্তায় ব্যারিকেড দিলে ষোলশহর দুই নম্বর গেইট-অক্সিজেন সংযোগ সড়কে একঘণ্টা গাড়ি চলাচল বন্ধ থাকে। তবে এতে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেনি। গার্মেন্ট কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে পরিস্থিতি শান্ত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন সেলিম। তিনি বলেন, 'ইমাম গার্মেন্টম'র মালিক পক্ষ চন্দ্রনগর থেকে নগরীর অলংকার মোড় এলাকায় কারখানাটিকে স্থানান্তর করতে চাইলে প্রতিষ্ঠানে চাকরিরত প্রায় আটশ শ্রমিক বিক্ষোভ শুরু করে। "পুলিশ প্রশাসনের উপস্থিতিতে মালিক পক্ষ আগামী রমজান মাস পর্যন্ত ছাঁটাই না করে বেতন এবং বোনাস দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা তা মেনে নেয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/পিডি/২০২০ ঘ.