২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনে বাঘের থাবায় কাঠুরিয়া নিহত

সুন্দরবনে বাঘের আক্রমণে মো. নূরুন্নবী নামের এক কাঠুরিয়া নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 02:09 PM

Updated : 24 Aug 2022, 03:27 PM

বাগেরহাট, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে বাঘের আক্রমণে মো. নূরুন্নবী নামের এক কাঠুরিয়া নিহত হয়েছে। সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো জানান, বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চাঁদপাই রেঞ্জের ঢাংমারি স্টেশনের ঘাঘরামারি ও লাউডোব ক্যাম্পের সীমান্তে হুলার খাল সংলগ্ন বনে এই ঘটনা ঘটে। বাঘ মৃতদেহের ঘাড় ও পায়ের কিছু অংশ খেয়ে ফেলেছে। কোন বৈধ অনুমতি ছাড়াই নূরুন্নবী (২৬) সুন্দরবনে কাঠ কাটতে গিয়েছিলো। নূরুন্নবী খুলনা জেলার দাকোপ উপজেলার বানিয়াশান্তা ইউনিয়নের খেজুরিয়া গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে। বনকর্মীরা বিকালে লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২০০২ ঘ.