২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবসে শত শত সাঁওতাল নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 11:26 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঠাকুরগাঁও, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁওয়ে সাঁওতাল বিদ্রোহ দিবসে শত শত সাঁওতাল নারী-পুরুষ বৃষ্টি উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও প্রেসক্লাব চত্বর থেকে আদিবাসীদের মিছিল বের হয়। বৃষ্টির মধ্যে শত শত আদিবাসী নারী-পুরুষ মিছিলে অংশ নেয়। আদিবাসী পরিষদ এই কর্মসূচির আয়োজন করে। মিছিল শেষে আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতির দাবিতে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে এক ঘণ্টা মানববন্ধন করে। পরে তারা নয় দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করে। দুপুরে আদিবাসী ভাস্কর্যের পাদদেশে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আদিবাসী পরিষদের সভাপতি সূর্য মুরমুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, ইএসডিও'র নির্বাহী পরিচালক ড. মুহম্মদ শহীদ উজ জামান, এটিএম শামসুজ্জোহা, বাবুল তিগ্যা, সুজন খান, রনজিত মাড্ডি, এড. ইমরান চৌধুরী, আমরুশ মিনস প্রমুখ। অনুষ্ঠানে সহযোগিতা করে আরডিআরএস, ইএসডিও ও কারিতাস। পরে আদিবাসীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭২৫ ঘ.