২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক কার্যালয়ে ডাকাতিতে দুই জনের যাবজ্জীবন

গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেসরকারি সংস্থা ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় পলাতক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে পাঁচ জনকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 11:22 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় বেসরকারি সংস্থা ব্র্যাক কার্যালয়ে ডাকাতির ঘটনায় পলাতক দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। খালাস দেওয়া হয়েছে পাঁচ জনকে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিন এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুই জন হলেন- মো. তরিকুল ইসলাম (২৬) ও মো. মাসুম মিয়া (৩২)। খালাস প্রাপ্তরা হলেন- আব্দুর নুর সাইদী (২৬), মো. শওকত সর্দার (২৬), অব্দুল্লাহ কাজি (৩১), মো ইশরাত আলী (৩০) ও মো. সেলিম উদ্দিন সরদার ওরফে বাবু (৩৬)। রায়ের বিবরণে জানা যায়, ২০০৫ সালের ১৭ জানুয়ারি রাতে ১৫/২০ জনের ডাকাত দল কোটালীপাড়ার ব্র্যাক কার্যালয়ে নগদ টাকা ও মালামাল লুট করে। ডাকাতি শেষে ছয়টি মটর সাইকেল নিয়ে পালানোর সময় টুঙ্গীপাড়া এলাকার বাশবাড়িয়া সেতুর কাছে খালাসপ্রাপ্তদের মধ্যে থেকে দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দুই রাউন্ড গুলি ভর্তি বিদেশি পিস্তল, চাপাতি, বেয়নেট, হাতবোমা ও নগদ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় টুঙ্গীপাড়া থানায় দুটি মামলা করেন বাঁশবাড়িয়া পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান। মামলার বিচারকালে রাষ্ট্রপক্ষে ১৯ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/১৭১৪ ঘ.