২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রশাসনে ২২ কর্মকর্তার পদে রদবদল

জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে ১৮ জন উপসচিব এবং চার জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 09:55 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনপ্রশাসনের বিভিন্ন পর্যায়ে ১৮ জন উপসচিব এবং চার জন উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) পদে রদবদল করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বৃহস্পতিবার এসব রদবদল করা হয়। উপসচিবদের মধ্যে কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক পদে কর্মরত এসএম এনামুল কবিরকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়েছে। একইসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত উপসচিব মোমেনা খাতুনকে গত ৩১ মে দেওয়া মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে বদলির আদেশটি বাতিল করা হয়েছে। সড়ক ও রেলপথ বিভাগে দায়িত্বরত ১৩ জন উপসচিবকে সড়ক বিভাগে এবং দুই জনকে রেলপথ বিভাগে বদলি করা হয়েছে। সম্প্রতি সড়ক ও রেলপথ বিভাগকে বিভক্ত করে সড়ক বিভাগ ও রেলপথ বিভাগ নামে দুটি বিভাগ গঠন করা হয়। এদের মধ্যে ফাতেমা বেগ, আব্দুল মালেক, রওশন আরা বেগম, খন্দকার ফাতেমা বেগম, একেএম বদরুল মজিদ, সফিকুল ইসলাম, মোহাম্মদ নূরুল আমিন, মুহাম্মদ আকবর হুসাইন, গোলাম মোস্তফা খান, শাহ আলম, দেলোয়ার হোসেন, আজহারুল ইসলাম ও চন্দন কুমার দে'কে সড়ক বিভাগে দেওয়া হয়েছে। রেলপথ বিভাগে দেওয়া সড়ক ও রেলপথ বিভাগের উপসচিবরা হলেন- শাহ ইমদাদুল হক ও মোহাম্মদ আমীন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের 'ভিজিডিএনএনপি বাস্তবায়ন সহায়তা কার্যক্রম প্রকল্পে'র প্রকল্প পরিচালক আহসান হাবীব তালুকদারকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে 'দেশের গুরুত্বপূর্ণ উপজেলা সদর/স্থানে ৭৬টি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন স্থাপন (এফএসসিডি)' প্রকল্পের প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) মধ্যে মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীর আবদুল জলিল এবং কুমিল্লা লাকসামের একেএম মামুনুর রশীদকে প্রত্যাহার করে পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। নতুন করে ইউএনও নিয়োগের জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মুর্শিদা আক্তারকে ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয় এবং কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার শাহীন আক্তারকে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এছাড়াও বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার এবং উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার (ভূমি) পদে নিয়োজিত ৯০ জন কর্মকর্তাকে বিসিএস প্রশাসন একাডেমীতে আইন ও প্রশাসন প্রশিক্ষণ কোর্সের জন্য মনোনয়ন দেওয়া হয়েছে। আগামী ২৫ জুলাই থেকে ২২ ডিসেম্বর পর্যন্ত পাঁচ মাস মেয়াদী এ কোর্সে এসব কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৫৫১ ঘ.