২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গাছচাপায় এক জনের মৃত্যু

নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী এলাকায় গাছচাপায় মাইক্রোবাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2011, 07:13 AM

Updated : 24 Aug 2022, 03:27 PM

চট্টগ্রাম, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর খুলশী থানাধীন পাহাড়তলী এলাকায় গাছচাপায় মাইক্রোবাসের এক যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুই জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে পাহাড়তলীর রেলওয়ে ওয়ার্কশপ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, নিহত মো. আবদুল হান্নান (৩৫) সীতাকুণ্ড থানার আবদুস সামাদের ছেলে। দুর্ঘটনার পর থেকে দুপুর ১২টা পর্যন্ত টাইগার পাস-পাহাড়তলী সংযোগ সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিলো। খুলশী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার রাত থেকে শুরু হওয়া টানা বর্ষণের কারণে প্রায় শতবর্ষী একটি রেইনট্রি উপড়ে মাইক্রোবাসটি ওপর পড়ে। আহত হয় মাইক্রোবাসের তিন যাত্রী। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক সুব্রত দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরুতর আহত অবস্থায় আবদুল হান্নানকে সকাল পৌনে ১১টার দিকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মারা গেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৩০৭ ঘ.