২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সৈয়দপুরে ইউপি নির্বাচনের ফল

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পাঁচ ইউনিয়নের মধ্যে চারটির নির্বাচন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 07:07 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

নীলফামারী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর সৈয়দপুর উপজেলায় পাঁচ ইউনিয়নের মধ্যে চারটির নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে চেয়ারম্যান পদে তিনটিতে আওয়ামী লীগ ও একটিতে জাপা প্রার্থী জয়ী হন। বুধবার সকাল ৮টা থেকে বিকল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। রাতে ফল ঘোষণা করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনারকলি মাহবুব। আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- বাঙ্গালীপুরে শাহাজাদা সরকার, কামারপুকুরে জিকো আহমেদ ও কাশিরাম বেলপুকুরে এনামুল হক চৌধুরী। জাতীয় পার্টি সমর্থিত একমাত্র চেয়ারম্যান হলেন- খাতা মধুপুরের জুয়েল চৌধুরী। সীমানা সংক্রান্ত জটিলতার কারণে বোতলাগাড়ি ইউনিয়নের নির্বাচন বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৭ ঘ.