পাবনা, জনি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার সদর উপজেলা থেকে এক চরমপন্থি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার বিকালে উপজেলার আতাইকুলা ইউনিয়ন থেকে জিয়াউল ইসলাম জিয়াকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
জিয়া নিষিদ্ধ চরমপন্থি দল 'সর্বহারা বাহিনী'র আঞ্চলিক নেতা বলে পুলিশ জানিয়েছে।
আতাইকুলা থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বিকালে আতাইকুলা ইউনিয়নের মৌগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ইউপি নির্বাচনে ভোট দিতে গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, জিয়া জেলা পুলিশের তালিকাভুক্ত অন্যতম শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যসহ অন্তত এক ডজন মামলা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৩৯ ঘ.
bdnews24