২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় যুবক খুন

ব্রাহ্মণবাড়িয়া শহরে মোবাইল ফোন সেট কেনাবেচা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 06:33 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে মোবাইল ফোন সেট কেনাবেচা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে। আহত হন একজন। বুধবার সন্ধ্যা ৬টায় মেড্ডা এলাকায় এ ঘটনায় নিহত হন তুষার (২৩)। আহত রুবেলকে (২২) আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। তাদের দু'জনেরই বাড়ি মেড্ডা এলাকায়। এ ঘটনায় পুলিশ নূরুল আমিন নামে একজনকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মাহফুজুর রহমান জানান, একটি চুরি করা মোবাইল ফোন বেচাকেনা নিয়ে তুষার ও রুবেলের সঙ্গে কয়েকজন যুবকের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই যুবকরা এই দু'জনকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তুষারের মৃত্যু হয়। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান পুলিশ কর্মকর্তা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/০০২৮ ঘ.