শরীয়তপুর, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ইউপি নির্বাচনের ফল ঘোষণা পর সংঘর্ষে এক তরুণ নিহত হয়েছেন। আহত হন পুলিশসহ অন্তত ৩০ জন।
বুধবার পূর্ব ডামুড্যা ইউনিয়নের সম্ভুকাঠি এলাকায় নিহত তরুণের নাম সবুর বকাউল সুজন বেপারী (১৬)।
সুজনের স্বজনরা বলেন, পুলিশের গুলিতে সুজন মারা যান। কিন্তু পুলিশ এ কথা অস্বীকার করেছে।
আহতদের মধ্যে রয়েছেন- নড়িয়া থানার ওসি (তদন্ত) এ কে আজাদ, আর্মড পুলিশ ব্যাটালিয়ান সদস্য রেজা হাসমত, মো. মাসুদ রানা, রেজওয়ান। বাকিদের নাম জানা যায়নি।
আহতদের কয়েকজনকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লে
bdnews24