২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আধাবেলা হরতাল

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ অংশকে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের কাছে দিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আধাবেলা হরতাল ডেকেছে জেলা নাগরিক কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jun 2011, 03:41 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়া ও আশুগঞ্জ অংশকে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডের কাছে দিয়ে দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় আধাবেলা হরতাল ডেকেছে জেলা নাগরিক কমিটি। কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুস সামাদ এবং সাধারণ সম্পাদক মো. ফজলুল করিম জানান, ব্রাহ্মণবাড়িয়ার ইতিহাসের সঙ্গে তিতাস নামটি ওতপ্রোতভাবে জড়িত। ব্রাহ্মণবাড়িয়াবাসী বেঁচে থাকতে তিতাস গ্যাস অফিসে বাখরাবাদ গ্যাসের কোনো সাইনবোর্ড স্থাপন করতে দেবে না। তারা জানান, বাখরাবাদের নামে ছাপানো গ্রাহক বিল বই গ্রহণ করা হবে না এবং কোনো বিল পরিশোধ করা হবে না। আগামীকালের হরতালের জন্য শহরে মাইকিং করা হচ্ছে। ২০১০ সালের ১৫ ডিসেম্বর জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে তিতাস গ্যাস কোম্পানির নাম পরিবর্তনের বিরুদ্ধে আন্দোলনের ঘোষণা দেয় জেলা নাগরিক কমিটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১৩৯ ঘ.