ঢাকা, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে অবস্থান নিলেও স্থানীয় নির্বাচন থেকে পর্যায়ক্রমে এ পদ্ধতি ব্যবহার করার পরামর্শ দিয়েছে বাংলদেশ মুসলিম লীগ ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি)।
বুধবার নির্বাচন কমিশন আয়োজিত নির্ধারিত সংলাপে দল দুটি এ মত দিয়েছে।
সকালে সংলাপে অংশ নিয়ে মুসলিম লীগের সভাপতি নুরুল হক মজুমদার জানান, তাদের দল ইভিএমের পক্ষে। জন আস্থা অর্জনে স্থানীয় পর্যায় থেকে পর্যায়ক্রমে জাতীয় নির্বাচনে এ পদ্ধতি চালু করা যেতে পারে।
বিকালে সংলাপে এনপিপি চেয়ারম্যান শওকত হোসেন বলেন, ইভিএম ব্যবহারের রক্ষাকবজ অপিহার্য। এনপিপি এ মুহূর্তে জাতীয় নির্বাচনে ইভিএমের বিপক্ষে থাকলেও পর্যায়ক্রমে তা চালু করা যায়।
এ ছাড়া ঢাকা সিটি করপোরেশন এলাকার সংসদীয় আসন সংখ্যা না কমানো, সংরক্ষিত নারী আসন না রেখে তাতে সরাসরি নির্বাচন করার সুপারিশ করেছে দল দুটি।
মুসলীম লীগ জানায়, নির্বাচন কমিশনের সংখ্যা এবং মেয়াদ পাঁচ বছর থেকে ছয় বছরে বাড়ানো প্রয়োজন। কমিশনের সংখ্যা বেশি হলে প্রতি দুই বছর পর পর এক-তৃতীয়াংশ কমিশনার অবসরে যাবে। এতে পুরানোরা নতুনদের সব কাজে সহায়তা করতে পারবে।
জন-তহবিল থেকে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে সমান অর্থ বরাদ্দ দেওয়ার সুপারিশ করে তারা।
দল দুটির দশ সদস্যের প্রতিনিধি দল আলাদা আলাদভাবে সংলাপে অংশ নেয়।
সংলাপে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার মুহাম
bdnews24