নীলফামারী, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারীর জলঢাকা পৌরসভার উপ-নির্বাচনে মেয়র নির্বাচিত হয়েছেন ইলিয়াছ হোসেন বাবলু।
বুধবার সারাদিন ভোটগ্রহণ শেষে জলঢাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা সারওয়ার হোসেন ফল ঘোষণা করেন।
জাতীয় পার্টি সমর্থিত বাবলু পেয়েছেন ১১ হাজার ৯৫৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী পেয়েছেন ১০ হাজার ৮১ ভোট।
ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী প্রয়াত মেয়র আনোয়ারুল কবীর চৌধুরীর ছেলে। গত ৪ এপ্রিল আনোয়ারুল কবীর চৌধুরী মারা গেলে পদটি শূন্য হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮২৫ ঘ.
bdnews24