চট্টগ্রাম, জুন ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের পটিয়া উপজেলার ২২টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে ১৩টিতে আওয়ামী লীগ সমর্থিত, ছয়টিতে বিএনপি এবং তিনটিতে নির্দলীয় প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার দিনভর ভোট গ্রহণ শেষে মধ্যরাতে ফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো.ফারুক মিয়া।
আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যানরা হলেন- শিকলবাহা ইউনিয়নে আবুল কালাম বকুল, জুলধায় মোহাম্মদ নুরুল হক, বড়উঠানে মো.দিদারুল আলম, বরলিয়ায় শাহীনুল ইসলাম, জংগলখাইনে মো.শাহাদাত হোসেন ফরিদ, হাইদগাঁওয়ে মোহাম্মদ মহিউদ্দিন, দক্ষিণ ভূষিতে মোহাম্মদ সৈয়দ, আশিয়ায় মোহাম্মদ হাশেম, ছনহরায় মোহাম্মদ কামাল উদ্দিন, জিরিতে মোহাম্মদ আবুল কালাম, কাশিয়াইশে মো.আবুল কাসেম, ধলঘাটে ছালামত উল্লাহ এবং শোভনদন্ডীতে মো.এহাসানুল হক।
বিএনপি সমর্থিত চেয়ারম্যানরা হলেন- চরলক্ষায় মুহাম্মদ আলী, ভাটিখাইনে মো. মাহবুবুল আলম, কেলিশহরে জসিম উদ্দিন মাস্টার, কুসুমপুরায় রেজাউল করিম নেছার, কচুখাইনে খলিলুর রহমান এবং খরনায় মফজল আহমদ চৌধুরী।
এছাড়া চরপাথরঘাটায় ছাবের আহমদ, কোলাগাঁওয়ে শামসুল ইসলাম, হাবিলাসদ্বীপে শফিকুল ইসলাম নির্দলীয়ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গত ৩১ মে থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় দফা ভোটগ্রহণ শুরু হয়েছে। আগামী পাঁচ জুলাই পর্যন্ত ৫৭টি জেলার ৪১৪ উপজেলার ৩ হাজার ৮১৩টি ইউনিয়নে এ নির্বাচন হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএ/
bdnews24