নরসিংদী, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জোড়াখুনের দায়ে নরসিংদীতে একজনকে মৃত্যুদন্ড ও আরেকজনকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত।
এছাড়া তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানাও দিতে হবে। যাবজ্জীবন দ-িত আসামিকে এ টাকা অনাদায়ে আরো এক বছর সশ্রম কারাভোগ করেত হবে।
মঙ্গলবার নরসিংদী অতিরিক্ত জেলা ও দায়রা জজ এ কে এম আবুল কাশেম এ রায় দেন।
মৃত্যুদ- হয়েছে কিরন মিয়ার এবং যাবজ্জীবন হয়েছে জহির মিয়ার।
এদের মধ্যে কিরন মিয় পলাতক রয়েছেন।
মামলার নথি থেকে জানা যায়, কিরন মিয়া দীর্ঘদিন ধরে , নরসিংদীর শিবপুর উপজেলার কুমারটেক গ্রামের একটি মেয়েকে উত্ত্যক্ত করত। এর জের ধরে ২০০২ সালের ১৯ অগাস্ট কিরন ও জহিরসহ তাদের কয়েকজন সহযোগী মেয়েটিকে তাদের বাড়ি থেকে অপহরণ করতে যায়।
এ সময় বাধা দিলে তাদের বাড়িতে বেড়াতে আসা ফারুক মিয়াকে তারা ছুরিকাঘাত করে। তার চিৎকারে মেয়টির ভাবী রুবী বেগম এগিয়ে এলে তাকেও ছুরিকাঘাত করে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিসাধীন অবস্থায় ২১ অগাস্ট রুবী বেগম এবং ২৮ অগাস্ট ফারুক মিয়ার মৃত্যু হয়।
এ ঘটনায় রুবীর স্বামী জামাল উদ্দিন বাদী হয়ে কিরন মিয়াকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২/৪ জনের বিরুদ্ধে মামলা করেন।
তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আজাহারুল ইসলাম কিরন মিয়া ও জহির মিয়ার বিরুদ্ধে অভিযোগপত্র দেন। আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৫৬ ঘ.
bdnews24