২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'বলেছিলো প্রধানমন্ত্রীর স্ট্যাটাস পাবেন, নির্বাচন নয়'

প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে প্রধানমন্ত্রীর 'স্ট্যাটাস' দিয়ে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 05:05 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী বলেছেন, নির্বাচন থেকে দূরে রাখতে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে প্রধানমন্ত্রীর 'স্ট্যাটাস' দিয়ে রাখার প্রস্তাব দেওয়া হয়েছিলো। গত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিজের ও অন্য রাজনীতিকদের অভিজ্ঞতা তুলে ধরে মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশনে এ কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, "তারা দু'বছর নয়, ১০ বছর থাকতে চেয়েছিলো। আমাকে বলা হয়েছিলো- প্রধানমন্ত্রীর স্ট্যাটাসে রাখা হবে, প্রধানমন্ত্রীর সব সুযোগ-সুবিধা দেওয়া হবে। কিন্তু, নির্বাচন করতে পারবো না। আমাকে কত রকম প্রলোভন দেখানো হয়েছিলো। "আমার কাছে এ সব প্রস্তাব দিয়ে যে আর্মি অফিসারকে পাঠানো হয়েছিলো তাকে বললাম, তোমার বয়স কতো? তোমাকে যে পাঠিয়েছে- তোমার বস জেনারেল মইনের [মইন ইউ আহমেদ] জন্ম ১৯৫৪ সালে। তখন আমরা বাবা [বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান] যুক্ত ফ্রন্টের মন্ত্রী। আমরা বাবা দেশ স্বাধীন করেছেন। আমি রাষ্ট্র প্রধানের মেয়ে ছিলাম। আমি নিজে প্রধানমন্ত্রী ছিলাম। আমাকে এ সকল প্রলোভন দেখিয়ে কোনো লাভ নেই। আমি চাই নির্বাচন।" সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে ২০০৭ সালের ১১ জানুয়ারি বাংলাদেশে সামরিক সমর্থনপুষ্ট তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসে। জারি হয় জরুরি অবস্থা। ওই সরকার ২০০৯ সালের ডিসেম্বর মাস পর্যন্ত ক্ষমতায় ছিলো। এ সময় দেশের দুই প্রধান রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির দুই প্রধান শেখ হাসিনা ও খালেদা জিয়াকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর সংসদ ভবন চত্বরে বিশেষ বাড়িতে রাখা হয় তাদের। খালেদা জিয়াকে উদ্দেশ্য করে মঙ্গলবার শেখ হাসিনা বলেন, "ওই সময় কী হয়েছিলো সে অভিজ্ঞতা তো আপনারও আছে। আপনাকেও জেলে দিয়েছে। আমাকেও জেল খাটতে হয়েছে।" প্রায় সব রাজনৈতিক দলের অনুপস্থিতিতে ষষ্ঠ সংসদে করা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে ত্র"টিপূর্ণ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেন, "[বিএনপি] নিজেরা যে আইন করেছিলো। সে আইনের মধ্যেই ত্র"টি ছিলো। যে আকাক্সক্ষা নিয়ে কেয়ারটেকার চেয়েছিলাম তাতে ত্র"টি থেকে গেলো। তাই উচ্চ আদালত তা বাতিল করে দিয়েছে।" তিনি বলেন, "৯৬-এ সামরিক ক্যু হতে গিয়েছিলো। আর, ২০০১ এ হলো বেসামরিক ক্যু। আর, ২০০৭ এর ঘটনা তো সকলেই জানে।" ১৯৯৬ সালের ১৫ ফেব্র"য়ারি ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন হয় যা পরবর্তী সময়ে ৯৬-এর একদলীয় নির্বাচন হিসেবে গণ্য হয়। আওয়ামী লীগ সহ সব বিরোধী দল এই নির্বাচন বয়কট করে। নির্বাচনে বিএনপি পায় ২৭৮টি আসন। সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপি সরকার গঠন করে। আওয়ামী লীগের দাবি অনুযায়ী ২১ মার্চ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠানের বিধান সম্বলিত ত্রয়োদশ সংশোধনী বিল পাস হয়। ওই বছরের ১২ জুন অনুষ্ঠিত সপ্তম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ একশ ৪৬টি, বিএনপি একশ ১৬টি, জাতীয় পার্টি ৩২টি এবং জামায়াতে ইসলামী তিনটি আসন পায়। কোকোর সাজা প্রসঙ্গে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বড় ছেলে আরাফাত রহমান কোকোর বিরুদ্ধে অর্থপাচার মামলার রায়ের পর বিএনপি'র নেতাদের বক্তব্যেরও জবাব দেন শেখ হাসিনা তিনি বলেন, "যা কিছু হয়, সব কিছুর জন্য সরকার দায়ী। যারা দুর্নীতি করে, মানি লন্ডারিং করে টাকা বানিয়েছে- তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এই মামলা শুরু হয়েছিলো তত্ত্বাবধায়কের সময়। এখানে আমাদের অপরাধ কী ?" সিঙ্গাপুরে অর্থপাচারের একটি মামলায় কোকোকে গত ২৩ জুন ছয় বছরের কারাদণ্ড দেয় ঢাকা জেলা জজ আদালত। রায়ের পর বিএনপির পক্ষ থেকে বলা হয়, এতে সরকারের হস্তক্ষেপ রয়েছে। সরকারি কৌঁসুলি বিষয়টি অস্বীকার করেছেন। বিরোধীদলীয় নেতাকে উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী মঙ্গলবার বলেন, "চুরি করবে তারা। চোর ধরলো আমেরিকা। আমেরিকার আদালত। ছেলেদের চুরি করা শেখালেন কেন? ৮১ সাল থেকে সরকারের কাছ থেকে টাকা নিয়েছেন শিক্ষার জন্য। তো কী শেখালেন ?" শেখ হাসিনা বলেন, "ওনারা কালো টাকা সাদা করার বিরুদ্ধে। উনি (খালেদা জিয়া) ক্ষমতায় থাকতে কালো টাকা সাদা করলেন। ওনারা প্রত্যেকেই কালো টাকা সাদা করেছেন। এখন বলছেন কালো টাকা সাদা করা যাবে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচসি/পিডি/২৩৩২ ঘ.