২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিএম নিয়ে তরিকত ও খেলাফতের দুই মত

নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে পক্ষে-বিপক্ষে মত দিয়েছে তরিকত ফেডারেশন ও খেলায়ত আন্দোলন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন ব্যবহার বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে পক্ষে-বিপক্ষে মত দিয়েছে তরিকত ফেডারেশন ও খেলায়ত আন্দোলন। বাংলাদেশ তরিকত ফেডারেশন ফিঙ্গারপ্রিন্টসহ সব নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পক্ষে। বাংলাদেশ খেলাফত আন্দোলন স্থানীয় সরকার নির্বাচনে পরীক্ষামূলকভাবে এ পদ্ধতি চালুর মত দিয়েছে। মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্ধারিত সংলাপে দল দুইটি তাদের প্রস্তাব তুলে ধরে। সকালে সংলাপে অংশ নিয়ে তরিকত ফেডারেশনের চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারী বলেন, "ইভিএম ব্যবহারে আগামীতে ভোট হওয়ার বিষয়ে আমরা একমত। তবে তা অবশ্যই ফিঙ্গার প্রিন্টসহ হতে হবে। ঢাকা সিটি কর্পোরেশনসহ সব নির্বাচনে নতুন এ পদ্ধতি চালু করতে হবে।" জাতীয় নির্বাচনে পুরোপুরি ইভিএম চালু না হলে আংশিকভাবে হলেও তা করার সুপারিশ করে দলটি। ৯ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন সংলাপে। বিকালে সংলাপে অংশ নিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমীরে শরীয়ত মাওলানা শাহ আহমাদুল্লাহ বলেন, "ইভিএমে ডিজিটাল কারচুপির আশঙ্কা রয়েছে। স্থানীয় পর্যায়ে এ পদ্ধতি পরীক্ষামূলক চালু করা যেতে পারে।" ইভিএম প্রযুক্তি নির্ভুল প্রমাণিত হলে সব দলের মতামতের ভিত্তিতে জাতীয় নির্বাচনে চালু করার পরামর্শ দেয় এ দল। খেলাফত আন্দোলনের ১১ সদস্যের প্রতিনিধি সংলাপে অংশ নেয়। প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা, নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ বুয়েট ও বিএমটিএফ প্রতিনিধিরা সংলাপে উপস্থিত ছিলেন। বুধবার বাংলাদেশ মুসলিম লীগ, ন্যাশনাল পিপলস পার্টির সঙ্গে সংলাপসূচি রয়েছে। জাতীয় নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারসহ অন্তত ছয়টি বিষয়ে এ সংলাপ গত ৭ জুন শুরু হয়েছে। ১৮ জুলাই পর্যন্ত সংলাপ চলবে। জাতীয় সমাজতান্ত্রিক দল, জাতীয় পার্টি ও সাম্যবাদী দল ইভিএম ব্যবহারে পূর্ণ সমর্থন দিয়েছে। লিবারেল ডেমোক্রেটিক পার্টি শর্তসাপেক্ষে ইভিএমের পক্ষে। ইভিএম অপক্ষোকৃত কম গুরুত্বপূর্ণ উল্লে