২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইজিবাইককে গণপরিবহনের স্বীকৃতি দাবি

ব্যাটারিচালিত গাড়িকে (ইজি বাইক) গণপরিবহন হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে পরিবহনগুলোর চালক ও মালিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 01:05 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

ঢাকা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যাটারিচালিত গাড়িকে (ইজি বাইক) গণপরিবহন হিসেবে স্বীকৃতির দাবিতে মানববন্ধন করেছে পরিবহনগুলোর চালক ও মালিকরা। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে 'পরিবেশবান্ধব গাড়ি চালক সংগ্রাম পরিষদ'র ব্যানারে তারা মানববন্ধন করে। গত ৫ মে দেশে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি তৈরি এবং আমদানি নিষিদ্ধ ঘোষণা করে সরকার। নতুন করে এ ধরনের কোনো গাড়ির নিবন্ধন দেওয়া হবে না বলেও সিদ্ধান্ত নিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। সংগঠনটির সদস্যসচিব শাহজাহান কবির জহির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত বিদ্যুৎ খরচের কথা বলা হলেও ব্যাটারিচালিত একেকটি গাড়ি চার্জ করতে মাত্র চার ইউনিট বিদ্যুৎ প্রয়োজন হয়। বিদ্যুৎচালিত এসব গাড়ি দেশে ব্যাপক প্রসার লাভ করায় বিদ্যুতের ওপর চাপ তৈরি হচ্ছে উল্লে