২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামীর নির্যাতনে মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীর নির্যাতনে গোলেনুর বেগম (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jun 2011, 12:13 PM

Updated : 24 Aug 2022, 03:26 PM

গাইবান্ধা, জুন ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্বামীর নির্যাতনে গোলেনুর বেগম (২৭) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোররাতে উপজেলার দামোদরপুর ইউনিয়নের দক্ষিণ ভাঙ্গামোড় গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে গোলেনুরের স্বামী জিয়াউর রহমান পলাতক। সাদুল্লাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) শাহীন রেজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। গোলেনুরের বাবা গাবুর আলী অভিযোগ করেন, জিয়াউর প্রায় রাতেই জুয়া খেলে টাকা হেরে এসে তার স্ত্রীকে নির্যাতন করতো। মঙ্গলবার রাতেও তাকে মারধর করা হয়। নির্যাতনের এক পর্যায়ে গোলেনুর মারা গেলে তাকে ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে জিয়াউর। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮১১ ঘ.