২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩১ জুলাই চাঁদপুর পৌরসভা নির্বাচন

চাঁদপুর পৌরসভার নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

চাঁদপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর পৌরসভার নির্বাচন আগামী ৩১ জুলাই অনুষ্ঠিত হবে। সোমবার দুপুরে নির্বাচন কমিশন থেকে চাঁদপুরের রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউল ইসলামের কাছে এ তথ্য জানিয়ে ফ্যাক্সবার্তা পাঠানো হয়। সোমবার দুপুরে ফ্যাক্সবার্তা পাওযার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। কমিশনের সিনিয়র সহকারী সচিব আব্দুল বাতেন (পৌর-১) স্বাক্ষরিত বার্তায় বলা হয়, মঙ্গলবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত মেয়র ও কাউন্সিলর পদে মনোনয়নপত্র নেওয়া ও দাখিল করা যাবে। ৫ ও ৬ জুলাই মনোনয়নপত্র বাছাই করা হবে। ১৪ জুলাই পর্যন্ত প্রার্থিতা প্রতাহার করা যাবে। ৩১ জুলাই ভোটগ্রহণ হবে। গত ১৮ জানুয়ারি চাঁদপুর পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু ভোটার তালিকা হালনাগাদ না হওয়ায় তা সম্ভব হয়নি। পরে ২৭ জানুয়ারি পুনরায় ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হলেও আইনি জটিলতায় তা আটকে যায়। ২০০২ সালে এ পৌরসভায় সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৫টি ওয়ার্ড নিয়ে চাঁদপুর পৌরসভায় মোট ভোটার হচ্ছেন ৭৬ হাজার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৪৩ ঘ.