২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু

পাবনার চাটমোহর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার ও সোমবার এক স্কুল ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 02:17 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

পাবনা, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনার চাটমোহর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোববার ও সোমবার এক স্কুল ছাত্রসহ দুইজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- ধুলাউড়ি মধ্যপাড়া গ্রামের রিপন হোসেন (১৪) এবং বোয়ালিয়া গ্রামের মানিক হোসেন (২২)। রিপন ধুলাউড়ি মধ্যপাড়া এলাকার হরিপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র। চাটমোহর থানার ওসি শহীদ আলম জানান, সোমবার দুপুরে মানিক হোসেন বোয়ালিয়া বিলে শ্যালো মেশিনের মোটর থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। এছাড়া রোববার বিকালে রিপন ঘরের টিনের চালে কবুতরের বাচ্চা ধরতে গিয়ে বৈদ্যুতিক তাড়ে জড়িয়ে আহত হয়। চাটমোহর উপজেলা স্বাস্থ্য কমপে