২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রুমানা মঞ্জুর হত্যাচেষ্টা: বিচার দাবিতে মানববন্ধন

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রুমানা মঞ্জুর হত্যাচেষ্টার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক রুমানা মঞ্জুর হত্যাচেষ্টার প্রতিবাদ ও বিচার দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন হয়েছে। সোমবার দুপুরে বাংলাদেশ মহিলা পরিষদ রাবি শাখা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে এই মানববন্ধনের আয়োজন করে। এতে শিক্ষক-শিক্ষার্থী, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতা-কর্মীরা অংশ নেন। মানবন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান, সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক এম নুরুল্লাহ, রাবি শিক্ষক সমিতির সম্পাদক সাদেকুল আরেফিন, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মাহবুবা কানিজ কেয়া প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন- রাবি শিক্ষক সমিতির সভাপতি মুশফিক আহম্মেদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক চিত্তরঞ্জন মিশ্র, ছাত্র উপদেষ্টা গোলাম সাত্তার, মহিলা পরিষদের সহ-সাধারণ সম্পাদক তানজিমা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, সামাজিক আন্দোলন এবং উচ্চ শিক্ষায় নারীদের উন্নয়নের পাশাপাশি আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। তারা রুমানার নির্যাতনকারী স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৫৯ ঘ.