২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে রিভলবার উদ্ধার

ঢাকার ধামরাই উপজেলায় বানিয়াপাড়ার চক থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 01:17 PM

Updated : 24 Aug 2022, 03:25 PM

সাভার, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার ধামরাই উপজেলায় বানিয়াপাড়ার চক থেকে একটি রিভলবার উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকালে কাউয়ালীপাড়া ফাঁড়ির পুলিশ এই রিভলবার ও দুই রাউন্ড গুলির খোসা উদ্ধার করে। কাউয়ালীপাড়া ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কমর্কর্তা উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকাল ৩টার দিকে বানিয়াপাড়া চকের পাশে ঝোঁপ থেকে পরিত্যক্ত অবস্থায় রিভলবারটি উদ্ধার করা হয়। এটি পাকিস্তানে তৈরী এবং সচল রয়েছে। তিনি বলেন, নির্বাচনকে কেন্দ্র করে দুস্কৃতকারীরা রিভলবারটি ওই ঝোঁপের মধ্যে রেখেছিলো বলে ধারণা করা হচ্ছে। কিন্তু তা পথচারীদের নজরে আসায় তারা পুলিশকে খবর দেয়। এ ব্যাপারে ধামরাই থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৯১৪ ঘ.