দিনাজপুর, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বাবা-মায়ের সঙ্গে অভিমান করে আত্মহত্যা করেছে দুই বোন।
উপজেলার নিজপাড়া ইউনিয়নের কালিনগর পাড়ার ওসমান আলীর মেয়ে নূরনাহার (১২) রোববার বিকালে ও তার ছোট বোন ইতি (১০) সোমবার সকালে মারা যায় বলে পুলিশ জানিয়েছে।
বীরগঞ্জ থানার ওসি আনিছুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বাবা-মা শাসন করায় দুই বোন অভিমান করে রোববার নিজ বাড়িতে বিষপান করে। মুমূর্ষু অবস্থায় দুজনকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক নূরনাহারকে মৃত ঘোষণা করে।
ইতিকে রাতেই দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সোমবার সকাল ৯টার দিকে ইতির মৃত্যু হয়।
এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭১৪ ঘ.
bdnews24