সুনামগঞ্জ, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুনামগঞ্জের ছাতকে যৌতুকের দায়ে স্ত্রীকে হত্যার অভিযোগে আবুল কালাম নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
সোমবার ভোররাতে পৌর শহরের চরেরবন্দ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত জামিনা বেগম (২০) চরেরবন্দ গ্রামের সিরাজুল হকের মেয়ে।
ছাতক থানার ওসি শাহ জালাল মুন্সি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দোয়ারাবাজার উপজেলার গাংকান্দা গ্রামের আবুল কালামের সঙ্গে দেড় বছর আগে জামিনা বেগমের বিয়ে হয়।
বিয়ের পর থেকে কালাম ঘরজামাই ছিলো। গত কয়েক মাস ধরে তিনি ২০ হাজার টাকা যৌতুক দাবি করে। শ্বশুর বাড়ির লোকজন টাকা দিতে রাজি না হওয়ায় ক্ষুব্ধ হয়ে গলায় গামছা পেঁচিয়ে স্ত্রীকে হত্যা করে পালিয়ে যায় কালাম।
দুপুরে তাকে শহরের বাসস্টেশন এলাকা থেকে আটক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধ/আরএম/আরএ/১৫২৮ ঘ.
bdnews24