২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে কুরিয়ার সার্ভিসের তথ্যকেন্দ্রে আগুন

নগরীর বন্দর থানাধীন আগ্রাবাদ এলাকায় কুরিয়ার সার্ভিস ডিএইচএল তথ্য কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jun 2011, 08:04 AM

Updated : 24 Aug 2022, 03:26 PM

চট্টগ্রাম, জুন ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর বন্দর থানাধীন আগ্রাবাদ এলাকায় কুরিয়ার সার্ভিস ডিএইচএল তথ্য কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার গভীররাতে আগ্রাবাদের শেখ মুজিব সড়কে শফি ভবনের নিচ তলায় ডিএইচএল এর তথ্যে কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে দমকল বাহিনী জানিয়েছে। আগ্রাবাদ ফায়ার স্টেশনের দায়িত্বরত কর্মকর্তা ফজলুল কাদের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। দমকল বাহিনী প্রায় পৌণে একঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেন্দ্রের কি কি সরঞ্জাম পুড়েছে তা জানাতে পারেনি দমকল বাহিনী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএম/আরএ/১৩৫৫ ঘ.