২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে কৃষি ব্যাংকে ডাকাত

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে কৃষি ব্যাংকে রোববার রাতে ডাকাত ঢুকেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

মুন্সীগঞ্জ, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালী বাজারে কৃষি ব্যাংকে রোববার রাতে ডাকাত ঢুকেছে। তারা ব্যাংকের ভল্ট ভাংলেও কিছু নিতে পেরেছে কি না তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত করা যায়নি। ব্যাংকের ব্যবস্থাপক শাখাওয়াত হোসেন জানান, ভল্টের মেইন তালা ভাঙলেও ড্রয়ারের তালা ভাঙতে পারেনি। তার আগেই নৈশ প্রহরী চলে এলে ডাকতরা পালিয়ে যায়। "তাই ভল্টে রক্ষিত এক লাখ আট হাজার ১০০ টাকা সংরক্ষিত আছে," বলেন তিনি। তবে ব্যাংকের কোনো কাজগপত্র খোয়া গেছে কি না তাৎক্ষণিকভাবে ব্যাংক ম্যানেজার তা নিশ্চিত করতে পারেননি। এ ব্যাপারে শ্রীনগর থানার ওসি মো. শাখাওয়াত হোসেন জানান, রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনার সময় ব্যাংকটির নৈশ প্রহরী আব্দুল মান্নান ব্যাংকের বাইরে ছিলেন। ফিরে এসে তালা ভাঙা দেখে চিৎকার দিলে লোকজন ছুটে আসে। বাড়ৈখালী বাজারে ইউনিয়ন পরিষদ ভবেনের দ্বিতীয় তলায় এই ব্যাংকটি অবস্থিত। বাড়ৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন রাত সাড়ে ১০টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ ব্যাংকটি ঘিরে রেখেছে। ব্যাংক কর্মকর্তারা ফাইলপত্র পরীক্ষা করে করছেন কিছু খোয়া গেছে কি না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩২৬ ঘ.