ঢাকা, জুন ২৬ (বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞান শিক্ষার ওপর দুই দিনব্যাপী আন্তর্জাতিক প্রশিক্ষণ কর্মশালা শুরু হচ্ছে ঢাকায়।
শিক্ষা মন্ত্রণালয়, ইউনেস্কো ও কমিশন অন সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর সাসটেইনেবল ডেভেলপমেন্টের (সিওএমএসএটিএস) যৌথ উদ্যোগে বিয়াম মিলনায়তনে ২৭ থেকে ২৮ জুন এ কর্মশালা অনুষ্ঠিত হবে।
সোমবার সকাল সাড়ে নয়টায় কর্মশালার উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী।
শনিবার এক তথ্যবিবরণীতে এ কথা জানানো হয়।
কর্মশালায় সিওএমএসএটিএস ভুক্ত ২১টি দেশের মধ্যে নাইজেরিয়া, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, পাকিস্তাান, চীন ও বাংলাদেশের ৩৪ জন প্রতিনিধি অংশগ্রহণ নেবেন।
কর্মশালায় দারিদ্র্যবিমোচন ও টেকসই উন্নয়নে বিজ্ঞান শিক্ষার অবদান, বায়োডাইভারসিটি সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবসহ বিভিন্ন বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বিডিনিউজটোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এএল/২১১০ ঘ.
bdnews24