২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংক ডাকাত সন্দেহে মাদারীপুরে এক জন গ্রেপ্তার

মাদারীপুর শহরে শনিবার রাতে অগ্রণী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালানোর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2011, 09:29 AM

Updated : 24 Aug 2022, 03:25 PM

মাদারীপুর, জুন ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুর শহরে শনিবার রাতে অগ্রণী ব্যাংকের শাখায় ডাকাতির চেষ্টা চালানোর সন্দেহে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতের নাম সেলিম হাওলাদার (৪০)। তার বাড়ি বরিশাল। ব্যাংকের নিউমার্কেট শাখায় তিনি সঙ্গীদের নিয়ে ডাকাতির চেষ্টা চালিয়েছিলেন বলে পুলিশ জানায়। সদর থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১২টার দিকে সংঘবদ্ধ এক দল লোককে ব্যাংকের ফটকে দেখে এলাকার লোকজনের সন্দেহ হয়। "খবর পেয়ে পুলিশ গেলে সবাই পালিয়ে যায়। শুধু সেলিম ধরা পড়ে", বলেন তিনি। পুলিশ কর্মকর্তা আনোয়ার বলেন, সেলিমের কাছ থেকে তালা ভাঙার কাজে ব্যবহারযোগ্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫২৫ ঘ.