২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬০ ভাগ ভর্তুকিতে কৃষিযন্ত্র পাবেন কৃষকরা

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কৃষকদের মধ্যে ৬০ ভাগ ভর্তুকিতে কৃষিযন্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 02:58 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) কৃষকদের মধ্যে ৬০ ভাগ ভর্তুকিতে কৃষিযন্ত্র বিক্রির উদ্যোগ নিয়েছে। আপাততঃ ১০টি জেলার ২০টি উপজেলার কৃষকদের এই কর্মসূচির আওতায় আনা হচ্ছে। শনিবার দুপুরে গাজীপুরের ব্রি মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মশালায় এই তথ্য জানানো হয়। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্রি'র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুর রহমান। কর্মশালায় জানানো হয়, আপাতত গাজীপুর, গাইবান্ধা, কুষ্টিয়া, নোয়াখালী, নাটোর, জয়পুরহাট, রাজশাহী, চাঁদপুর, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলার ২০টি উপজেলার কৃষকরা ধান কাটা, মাড়াই, ঝাড়াই, সার প্রয়োগ ও নিড়ানিসহ বিভিন্ন কৃষিযন্ত্র ৬০ ভাগ ভর্তুকিতে কেনার সুযোগ পাবেন। এসব যন্ত্র ব্যবহারে কৃষকদের হেক্টর প্রতি প্রায় সাত হাজার টাকা সাশ্রয় হবে বলে কর্মশালায় জানানো হয়। ব্রি'র পরিচালক (গবেষণা) ড. মো. খায়রুল বাশারের সভাপতিত্বে কর্মশালার শুরুতে প্রতিষ্ঠানের মহাপরিচালক ড. মো. আব্দুল মান্নান, পরিচালক (প্রশাসন) ড. সাইদুল ইসলাম এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব নকিব বিন মাহমুদ প্রমুখ বক্তব্য রাখেন। কর্মশালায় বিজ্ঞানী, বিশেষজ্ঞ ছাড়াও জেলা কৃষি স