২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তবলছড়িতে নির্বাচনী সহিংসতা, নিহত ১

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত স্থানীয় যুবলীগ নেতা মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 11:28 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

খাগড়াছড়ি, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নে নির্বাচনী সহিংসতায় আহত স্থানীয় যুবলীগ নেতা মারা গেছে। শনিবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার মৃত্যুতে এলাকায় টান টান উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। নিহত আবুল কালাম স্বপন (৩৭) ছিলেন তবলছড়ি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি। মাটিরাঙ্গা থানার ওসি মো. মিজানুর রহমান জানান, তবলছড়ি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আলী হোসেন বকুলের সমর্থকরা শুক্রবার বিকাল ৫টার দিকে শুকনাছড়িতে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। তার সমর্থনে রয়েছে স্থানীয় সমীরন গ্র"প। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম ভূইয়ার সমর্থক ওয়াদুদ গ্র"পের সদস্যরা বাধা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়। এদিকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল কাদেরের সমর্থকরা নির্বাচনী প্রচার কাজে এ সময় ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সামনে পেয়ে ওয়াদুদ গ্র"পের সদস্যরা তাদের ওপরও হামলা চালায়। সংঘর্ষ ও হামলার ঘটনায় মোট ২১ জন আহত হয়। গুরুতর আহত স্বপনকে শুক্রবার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে শনিবার সকালে তিনি মারা যান। আহত অন্যদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওসি মিজানুর জানান, এ ঘটনায় নির্বাচন বিধি অনুযায়ী মামলা করা হবে। মাটিরাঙ্গা উপজেলার আটটি ইউনিয়ন পরিষদে আগামী ২ জুলাই ভোটগ্রহণ হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭১০ ঘ.