ঢাকা, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার অভিযোগে রাজধানীর ক্যান্টনমেন্ট রেল স্টেশন এলাকা থেকে এক যুকককে গ্রেপ্তার করেছে র্যাব।
গ্রেপ্তারকৃতের নাম-মো. শাহাদাত হোসেন (২৬)।
শনিবার র্যাব-৪ এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার রাতে ক্যান্টনমেন্ট এলাকায় অভিযান চালিয়ে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়।
এতে বলা হয়, বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত 'নিখোঁজ সংবাদ' বা 'হারানো বিজ্ঞপ্তি' থেকে মোবাইল নম্বর সংগ্রহ করে হারানো ব্যক্তির বাবা মায়ের সঙ্গে কথা বলে টাকা-পয়সা দাবি করতো শাহাদাত। এ সময় শাহাদাত কৌশলে 'বাবা আমাকে বাঁচাও, আমাকে একটি ঘরের মধ্যে আটকে রেখেছে' বলে লাইন কেটে দিতেন কিংবা ওই মোবাইল নম্বরে এসএমএস পাঠাতেন।
অভিভাবকরা পরে ওই নম্বরে ফোন করলে শাহাদাত মুক্তিপণ দাবি করে তা পরিবহন বা ব্যাংকের হিসাব নম্বরে পাঠাতে বলতেন। টাকা পাওয়ার পর তিনি মোবাইল ফোনের সিমটি বদলে ফেলতেন।
শাহাদাতের বিরুদ্ধে ক্যান্টনমেন্ট থানায় মামলা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৬২২ ঘ.
bdnews24