২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বাস চাপায় স্কুল ছাত্রী নিহত

গাজীপুরে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় নীপা (৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 09:09 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

গাজীপুর, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরে স্কুলে যাওয়ার পথে বাস চাপায় নীপা (৪) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৯টার দিকে টঙ্গীর মরকুন এলাকায় এ ঘটনা ঘটে বলে টঙ্গী থানার উপ-পরিদর্শক মো. মুজিবুর রহমান জানান। মরকুন মধ্যপাড়া এলাকার রাজমোহনের মেয়ে নীপা। সে টঙ্গীর ইউপিপিআরপি ও নবোলক প্রকল্প শিক্ষালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী। মুজিবুর জানান, রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় ঘটনাস্থলেই নীপা নিহত হয়। নীপার লাশ ময়নাতদন্ত ছাড়াই তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/আরএ/১৪৫৯ ঘ.