২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় তিন জনের মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2011, 07:25 AM

Updated : 24 Aug 2022, 03:24 PM

চট্টগ্রাম, জুন ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মীরসরাইয়ে প্রাইভেট কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন এক জন। শনিবার ভোররাতে আজম নগরের ধুমঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান জানান। নিহতরা হলেন প্রকৌশলী হারুনুর রশিদের স্ত্রী বদরুন্নেসা জিমনি (৩২) গৃহপরিচারিকা খোদিজা বেগম (১২) ও গাড়ির চালক জামাল হোসেন (২৫)। আহত হারুনুর রশিদকে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে (চমেক) ভর্তি করা হয়েছে। গাড়ির অপর যাত্রী হারুনুরের দুই মেয়ে আমেনা মরিয়ম (৩) ও ফাতেমা তুজ জোহরা (২) অক্ষত রয়েছে। হারুনুর ঢাকার রমনা এলাকার বাসিন্দা। এসআই হাবিবুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর পাঁচটার দিকে ধুমঘাট এলাকায় বিপরীতমুখী ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই খোদিজা ও জামালের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় জিমনিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। ট্রাকটি আটক করা হয়েছে। চালক ও সহকারী পলাতক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএম/আরএম/আরএ/১৩১৭ ঘ.