২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুর সদরে ১০ চেয়ারম্যানের মধ্যে আটজন বিএনপির

দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা আটটি এবং স্বতন্ত্র প্রার্থীরা দু'টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jun 2011, 12:18 PM

Updated : 24 Aug 2022, 03:24 PM

দিনাজপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এরমধ্যে বিএনপি সমর্থিত প্রার্থীরা আটটি এবং স্বতন্ত্র প্রার্থীরা দু'টি ইউনিয়নে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বুধবার দিনভর নির্বাচন শেষে রাতে এসব ইউনিয়নের ফল ঘোষণা করা হয়। বিএনপি'র বিজয়ীরা হলেন- চেহেলগাজীতে আনিছুর রহমান বাদশা, সুন্দরবনে আবু বক্কর সিদ্দিক, শেখপুরায় ফরিদুল ইসলাম, শশরায় রফিকুল ইসলাম, আউলিয়াপুরে আলমগীর হোসেন, উত্থরাইলে নুরুজ্জামান সরকার, শংকরপুরে মকবুল হোসেন সরকার, আস্করপুরে আবু বক্কর সিদ্দিক, । স্বতন্ত্র দু'জন হলেন- ফাজিলপুরে মোবারক আলী শাহ এবং কমলপুর ইউনিয়নে মাজেদুর রহমান জুয়েল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৭ ঘ.