ঢাকা, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কনকো-ফিলিপসের সঙ্গে করা 'উৎপাদন-বণ্টন' চুক্তি নিয়ে সরকার জনগণকে ভুল ব্যাখ্যা দিচ্ছে বলে অভিযোগ করেছে তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
রপ্তানিনিষিদ্ধ পণ্যের তালিকা থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসকে (এলএনজি) বাদ দেওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন এই কমিটির নেতারা। তাদের বলছেন, এই চুক্তির মাধ্যমে সাগর থেকে তোলা গ্যাসের পুরোটাই রপ্তানি করার ব্যবস্থা হয়েছে।
শুক্রবার সকালে পল্টনের মুক্তি ভবনে 'কনকো-ফিলিপস এর সাথে বঙ্গোপসাগরের তেল-গ্যাস চুক্তি কেন জাতীয় স্বার্থবিরোধী' শীর্ষক আলোচনা সভায় তারা এই আশঙ্কার কথা প্রকাশ করেন।
আলোচনা সভার মূল প্রবন্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এমএম আকাশ বলেন, "স
bdnews24