গাজীপুর, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের টঙ্গীতে বিভিন্ন হোটেল-রেস্তোরাঁয় অভিযান চালিয়ে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অস্বাস্থ্যকর পরিবেশে অনুমোদনহীন ও নিুমানের খাবার সরবরাহ ও বিক্রির অভিযোগে টঙ্গী থানার পাশে সুন্দরবন রেষ্টুরেন্টকে ৫০হাজার টাকা, পৌরসভা গেট এলাকার কলমিলতা রেষ্টুরেন্টকে ৫০হাজার টাকা, চেরাগআলী এলাকায় হাজী বেকারিকে ৫০হাজার টাকা, আরিচপুর এলাকার নুরানী বেকারিকে ২০হাজার টাকা ও মধুমিতা রোডে মি. বেকারকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২২০৪ ঘ.
bdnews24