বাগেরহাট, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' চার জলদস্যু নিহতের ঘটনায় দুটি মামলা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাগেরহাটের শরণখোলা থানায় হত্যা ও অস্ত্র আইনে পৃথক দুটি মামলা করেন র্যাব-৮ এর উপ-পরিচালক মো. রেজাউল আলম।
বুধবার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতি স্টেশনের বড় শেলার খালপাড়ে 'বন্দুকযুদ্ধে' জুলফু বাহিনীর প্রধান সহ চার জন নিহত হয়।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) গাজী মোহম্মদ ইকবাল জানান, বৃহস্পতিবার দুুপুরে র্যাবের পক্ষ থেকে মামলা দুটি করা হয়। মামলায় নিহত চার জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো কয়েকজনকে আসামি করা হয়েছে।
তিনি জানান, জলদস্যুদের লাশ বুধবার গভীর রাতে ঘটনাস্থল থেকে শরণখোলা থানায় নিয়ে আসা হয়।
বৃহস্পতিবার বিকালে লাশগুলো ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24