২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেতারের টাকা আত্মসাতের অভিযোগে দুদকের মামলা

বাংলাদেশ বেতার-ঠাকুরগাঁও কেন্দ্রের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2011, 10:58 AM

Updated : 24 Aug 2022, 03:23 PM

ঠাকুরগাঁও, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ বেতার-ঠাকুরগাঁও কেন্দ্রের ১৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) মামলা করেছে। বুধবার ঠাকুরগাঁও সদর থানায় দায়ের করা এ মামলায় চার জনকে আসামি করা হয়েছে। মামলাটি দায়ের করেন দুদকের দিনাজপুরের সহকারী পরিচালক আব্দুল মাজেদ। মামলার চার আসামি হলেন, ঠাকুরগাঁও বেতারের অনিয়মিত শিল্পী ও কোষাধ্যক্ষ চান মিয়া, জেলা হিসাব রক্ষক কার্যালয়ের পরিদর্শক মকবুল হোসেন ও দ্বীন মোহাম্মদ সোয়াইব চঞ্চল এবং সহকারী সুপার রফিকুল ইসলাম। আব্দুল মাজেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ওই চারজন বেতারের ১৪ লাখ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তেপ্রমাণিত হওয়ায় এই মামলা দায়ের করা হয়েছে। মে মাসে বেতারের অনুষ্ঠান রেকর্ডিং না করে শিল্পীদের স্বাক্ষর জাল করে ও ভূয়া ভাউচারের মাধ্যমে এসব টাকা আত্মসাৎ করা হয় বলে জানান মাজেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৬৫৪ ঘ.