চট্টগ্রাম, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে কৃষিভিত্তিক খাতে বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে থাই ব্যবসায়ীরা।
বুধবার দুপুরে চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি'র নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ আগ্রহের কথা জানান থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিরা।
চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিমের সভাপতিত্বে নগরীর একটি হোটেলে এ সভায় দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও শিল্পায়ন নিয়ে আলোচনা হয়।
সভায় থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ২৯ সদস্যের বাণিজ্য প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংসাক লিমবা নায়েন।
ভৌগোলিক অবস্থান ও বন্দর সুবিধার কথা উল্লেখ করে তিনি বলেন, "চট্টগ্রাম বিনিয়োগের উপযুক্ত স্থান। কৃষিভিত্তিক খাতকে প্রাধান্য দিয়ে একক বা যৌথ বিনিয়োগে চট্টগ্রামে শিল্প স্থাপনে আমরা আগ্রহী।"
বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক উন্নয়নের পাশাপাশি চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও চেষ্টা করবেন বলে আশ্বাস দেন সংসাক লিমবা।
থাই-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি মিগপেন্ট ছায়াভি সিতিপ বলেন, উন্নয়নশীল দেশ হলেও প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ বাংলাদেশ বিগত কয়েক বছরে বিভিন্ন খাতে সাফল্যের স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে।
তিনি বলেন, থাইল্যান্ডের সঙ্গে বাংলাদেশের বিশেষ করে চট্টগ্রামের অনেকাংশেই মিল রয়েছে। থাই ব্যবসায়ীরা বাংলাদেশে ব্যবসা স
bdnews24