শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদাম্বরম আগামী অগাস্টের শেষার্ধে বাংলাদেশে আসছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী।
বুধবার বিকেলে উপদেষ্টা রিজভী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিষয়টি চূড়ান্ত হয়েছে। অগাস্টের শেষার্ধে তিনি ঢাকা আসছেন।"
ভারত-বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের পর্যায়ক্রমে পারস্পরিক সফরের অংশ হিসেবে বাংলাদেশে আসছেন চিদাম্বরম। গতবছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে এ পারস্পরিক সফরের সিদ্ধান্ত হয়।
গওহর রিজভী বলেন, এ সফরের মাধ্যমে তারা একে অন্যকে ভালো বুঝতে পারবেন এবং যাই ঘটে তা নিয়ে আলোচনা করতে পারবেন।
আগামী দুমাসে উচ্চপর্যায়ের ভারতীয় কর্মকর্তারা বাংলাদেশে চার দফা সফর করবেন বলে জানান তিনি।
তিনি বলেন, অগাস্টের শেষ দিকে চিদাম্বরমের সঙ্গে ভারতের পানিসম্পদমন্ত্রী সালমান খুরশিদও আসবেন।
"অগাস্টে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে তিস্তার পানিবণ্টন চুক্তি চূড়ান্ত হওয়ার কথা।"
রিজভী জানান, আগামী ৬ জুলাই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এসএম কৃষ্ণা এবং ২৫ জুলাই ভারতের ক্ষমতাসীন কংগ্রেসের প্রধান সোনিয়া গান্ধী সফরে আসবেন।
এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং সেপ্টেম্বর বা অক্টোবরে বাংলাদেশ সফরে আসতে পারেন।
"গত মাসে আমি ভারত গিয়ে দ্বি-পাক্ষিক নানা বিষয়ে সা
bdnews24