২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিভাগীয় কমিশনারকে কারণ দর্শাতে বলছে ইসি

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনারকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন বিষয়ে খুলনা বিভাগীয় কমিশনারকে কারণ দর্শাতে বলেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, খুলনার বিভাগীয় কমিশনার মশিউর রহমান খানের বিরুদ্ধে ভাইয়ের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগ উঠেছে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে কারণ দর্শানোর জন্য বলা হবে। ওই কর্মকর্তার ভাই মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মুনসুর আহমেদ জিন্নাহ'র পক্ষে প্রচারণা চালিয়েছেন। ইউপি নির্বাচনে সহিংসতা রোধে ইসি কঠোর অবস্থানে রয়েছে বলে জানান এম সাখাওয়াত। এই নির্বাচন কমিশনার জানান, যেসব কেন্দ্রে সহিংস ঘটনা ঘটছে এবং শত ভাগ ভোট পড়েছে, সেসব কেন্দ্রের ভোট বাতিল করা হচ্ছে। এসব কেন্দ্রে দায়িত্বরত প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের সাময়িক বরখাস্ত করা হয়েছে।। সাখাওয়াত বলেন, "শতভাগ ভোট কাস্ট হওয়ায় শেরপুরের শ্রীবর্দী উপজেলার ভেলুয়া ইউপি'র একটি কেন্দ্র ও নরসিংদী জেলার রায়পুর উপজেলার মির্জার চর ইউনিয়নের একটি কেন্দ্রের ভোট বাতিল করা হয়েছে। "এছাড়া নরসিংদীর ওই কেন্দ্রের প্রিজাইডিং ও পোলিং অফিসারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২১৭ ঘ.