সিলেট, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আয়-ব্যয় সমান ধরে আগামী অর্থবছরের জন্য ২৭৫ কোটি ৯৫ লাখ ৩৯ হাজার টাকার বাজেট ঘোষণা করেছেন সিলেট সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
২০০১ সালে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর এটি দশম বাজেট।
বাজেটে আয়ের সবচেয়ে বড় খাত ধরা হয়েছে হোল্ডিং ট্যাক্স। এ খাতে ২৬ কোটি ৭১ লাখ ৫৪ হাজার টাকা আয় হবে বলে ধরা হয়েছে।
এছাড়া স্থাবর সম্পত্তি হস্তান্তরের ওপর কর থেকে ৪ কোটি ৫০ লাখ টাকা, ইমারত নির্মাণ ও পুনঃনির্মাণের ওপর কর থেকে ২ কোটি ৫০ লাখ টাকা, পেশা ও ব্যবসার ওপর কর থেকে ৩ কোটি টাকা, বাসস্ট্যান্ড ও টার্মিনাল ইজারা থেকে ৮০ লাখ টাকা আসবে বলে ধরা হয়েছে।
ব্যয়ের সবচেয়ে বড় খাত ধরা হয়েছে সিটি কর্পোরেশনের অবকাঠামো উন্নয়ন ও স
bdnews24