ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ ছাত্রলীগের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের জন্য তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আওলাদ হোসেন তিতুকে প্রধান নির্বাচন কমিশনার এবং আবুল কালাম আজাদ ও মিজানুর রহমান শাহীনকে নির্বাচন কমিশনার করে এ কমিশন গঠন করা হয়।
ওই তিনজনই ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা।
মঙ্গলবার বাংলাদেশ ছাত্রলীগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১০ ও ১১ জুলাই ছাত্রলীগের সম্মেলন হওয়ার কথা রয়েছে।
সর্বশেষ ২০০৬ সালের ৪ এপ্রিল ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর পরপর কমিটি হওয়ার কথা থাকলেও এবার তা হচ্ছে পাঁচ বছর চার মাস পর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/প্রতিনিধি/পিডি/২১১০ ঘ.
bdnews24