২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়োগ বিধি সংশোধনের দাবি স্টেনো-টাইপিস্টদের

২০০৬ সালের নিয়োগ বিধি সংশোধন এবং বেতন সমতার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে অর্থ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে দেখা করেছেন স্টেনো-টাইপিস্টরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2011, 11:34 AM

Updated : 24 Aug 2022, 03:22 PM

ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০০৬ সালের নিয়োগ বিধি সংশোধন এবং বেতন সমতার সিদ্ধান্ত বাস্তবায়নের দাবিতে অর্থ সচিব ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের সঙ্গে দেখা করেছেন স্টেনো-টাইপিস্টরা। কর্মকর্তারা সমস্যা সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন বলে জানিয়েছেন সমিতির সাধারণ সম্পাদক শামসুল আলম। বাংলাদেশ স্টেনো-টাইপিস্ট সমিতির ভারপ্রাপ্ত সভাপতি এনামুল হক ও সাধারণ সম্পাদক শামসুল আলমের নেতৃত্বে শতাধিক স্টেনো-টাইপিস্ট মঙ্গলবার সচিবালয়ে ওই দ্ইু কর্মকর্তার সঙ্গে দেখা করে তাদের দাবি-দাওয়া তুলে ধরেন। শামসুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৬ সালের নিয়োগ বিধিতে স্টেনো-টাইপিস্টদের পদোন্নতি ও বেতনের ক্ষেত্রে বৈষম্য সৃষ্টি করা হয়েছে। এই বৈষম্য অবসানের দাবিতে গত তিন বছর ধরে সমিতির নেতারা আন্দোলন করছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৭২৫ ঘ.