ঢাকা, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিত্যক্ত সম্পত্তি ব্যক্তি মালিকানায় অবমুক্ত সংক্রান্ত দুর্নীতি মামলায় খালাস পেয়েছেন সাবেক পূর্তমন্ত্রী ও জাতীয় পার্টির (জেপি) নেতা শেখ শহীদুল ইসলাম।
মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মো. আব্দুল মজিদ এ মামলার রায় দেন। মামলার অন্য আসামি প্রাণ গ্র"পের আমজাদ খান চৌধুরীকেও আদালত খালাস দিয়েছে।
জামিনে থাকা শহীদ ও আমজাদ দুজনেই রায়ের সময় আদালতে ছিলেন।
রাজধানীর শান্তিনগরে ১৪৪ নম্বর হোল্ডিংয়ে ৩ বিঘা ১৬ কাঠা ভূমি ও তার ওপর আধাপাকা পরিত্যক্ত সম্পত্তি বেআইনিভাবে অবমুক্ত করে প্রাণ গ্র"পের প্রপার্টি ডেভেলপার লিমিটেডকে দেওয়ার অভিযোগে এ মামলা হয়েছিলো।
মামলার এজাহারে বলা হয়, এরশাদ আমলের মন্ত্রী শেখ শহীদ পূর্তমন্ত্রী থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে প্রাণ গ্র"পের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমজাদ খান চৌধুরীর নামে ওই সম্পত্তি বেআইনিভাবে অবমুক্ত করেন।
এরশাদ ক্ষমতা হারানোর পর ১৯৯১ সনের ১১ ফেব্র"য়ারি রমনা থানায় এ মামলা করেন বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর কর্মকর্তা সাজ্জাদ হোসেন। ১৯৯২ সালের ৯ এপ্রিল শেখ শহীদ ও আমজাদকে আসামি করে অভিযোপত্র দেওয়া হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএম/এমআই/১৩০০ ঘ.
bdnews24