মানিকগঞ্জ, জুন ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানিকগঞ্জের সদর উপজেলার ১০ ইউনিয়নের সাতটিতে আওয়ামী লীগ সমর্থক প্রার্থীরা চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছে। দুটিতে বিএনপি সমর্থক প্রার্থী এবং একটিতে নির্দলীয় ব্যক্তি চেয়ারম্যান নির্বাচিত হয়েছে।
সোমবার ভোটগ্রহণ শেষে রাতে বেসরকারি ফল ঘোষণা করা হয় বলে সাংবাদিকদের জানিয়েছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তোফায়েল হোসেন।
আওয়ামী লীগ সমর্থক বিজয়ীরা হলেন- জাগীর ইউনিয়নে জাকির হোসেন, দিঘীতে আক্তার উদ্দিন আহমেদ রাজা, গড়পাড়ায় আফছার উদ্দিন, আটিগ্রামে নূরে আলম, পুটাইলে আব্দুল জলিল, ভাড়ারিয়ায় আনোয়ার হোসেন আঙ্গুর ও কৃষ্ণপুরের আব্দুল হামিদ চান্দু দারোগ।
বিএনপি সমর্থিত দুই চেয়ারম্যান হলেন- নবগ্রামে নূরুল ইসলাম এবং বেতিলায় মো. নাসির উদ্দিন।
হাটিপাড়া ইউনিয়নে নির্দলীয় মনির হোসেন খান চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/এমআই/১২৩৫ ঘ.
bdnews24