২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নড়াইলে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীর সাজা

ব্যালট বাক্স ছিনতাই ও গাড়ি ভাংচুরের অভিযোগে নড়াইলে এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীসহ দুইজনকে দু'বছর কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2011, 04:34 PM

Updated : 24 Aug 2022, 03:21 PM

নড়াইল, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যালট বাক্স ছিনতাই ও গাড়ি ভাংচুরের অভিযোগে নড়াইলে এক পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থীসহ দুইজনকে দু'বছর কারাদ- দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। জেলার সিনিয়র বিচার বিভাগীয় হাকিম মো. শাহজাহান আলী সোমবার বিকালে এ সাজা দেন। দ-িতরা হলেন- কালিয়া উপজেলার বাঐসোনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে পরাজিত চেয়ারম্যান পদপ্রার্থী নড়াগাতি থানার উত্তর ডুমুরিয়া গ্রামের আব্দুল ওহাব (৪০) ও তার শ্যালক মফিজুর রহমান (৩৫)। জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রোববার রাতে বাঐসোনা ইউনিয়নের নলামারা ভোট কেন্দ্রের ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে পুলিশ-জনতা সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আব্দুল ওহাবের সমর্থকরা পুলিশ ও নির্বাচনী কাজে ব্যবহৃত ৫/৭টি গাড়ি ভাংচুর, ব্যালট বাক্স ছিনতাই চেষ্টা ও নির্বাচনী আচরণবিধি লংঘন করে। এ সময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আলী কদর, সাঈদ মোমেন মজুমদার ও এনডিসি তবিবুর রহমানসহ বেশ কয়েকজন আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে বলে ওই কর্মকর্তা জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৩০ ঘ.