নওগাঁ, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নওগাঁর সাপাহার উপজেলায় সোমবার বজ্রপাতে এক অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয় শিক্ষকের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুল কাদের (৬৫) উপজেলার গাঞ্জাকুড়ী গ্রামের বাসিন্দা ছিলেন।
এলাকাবাসীর বরাত দিয়ে সাপাহার থানার ওসি আব্দুর রফিক জানান, দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৩৯ ঘ.
bdnews24