চুয়াডাঙ্গা, জুন ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চুয়াডাঙ্গায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ একটি কভার্ড ভ্যান আটক করেছে র্যাব।
র্যাব জানিয়েছে, সোমবার প্রথম প্রহরে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কের ডিঙ্গেদহ গ্রামের কাছ থেকে ফেনসিডিল ভর্তি কভার্ড ভ্যানটি আটক করা হয়।
চুয়াডাঙ্গা র্যাব কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) রেজাউল করিম সাংবাদিকদের জানান, ফেনসিডিল পাচার করা হচ্ছে-এমন খবর পেয়ে কভার্ড ভ্যানটির পিছু নেয় র্যাব সদস্যরা। এক পর্যায়ে ভ্যানের চালক র্যাবের উপস্থিতি টের পেয়ে রাস্তার পাশে গাড়ি রেখে পালিয়ে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৭২৬ ঘ.
bdnews24